1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সৌদির মরুভূমি হঠাৎ তুষারে ঢেকে গেল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

সৌদির মরুভূমি হঠাৎ তুষারে ঢেকে গেল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের আবহাওয়া অন্যরকম আচরণ করছে। দেশটির মরুভূমিতে কয়েকমাস আগেও তুষার দেখা গেছে। সৌদির কিছু এলাকার মরুভূমিতে আবারো দেখা গেল তুষার। সম্প্রতি আল জাউফ এলাকাটি তুষারে ঢেকে গেছে।

জানা যায়, সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা এই আল জাউফ। এখানকার মরুভূমি গত শুক্রবার পরিণত হয়েছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। সাদা কম্বলের মতো মাটিতে বিছানো ছিল তুষার। দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।

এর আগে, ওই এলাকা ও আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশির ভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন শীতের আবহাওয়া বিরাজ করছে।

গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল জাউফে ভারী বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়। এই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দী করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে।

মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। সৌদি আরব সাধারণত গরমপ্রধান দেশ। তবে ইদানিং বৃষ্টি বেড়েছে। মরুভূমিতে দেখা যাচ্ছে সবুজ ঘাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সৌদির রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার। দেখে মনে হচ্ছিল মরুভূমির বালুতে বিছানো আছে সাদা কম্বল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com