
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-
বাগেরহাটের রামপালে সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অবসর জনিত বিদায় নিলেন বড় কাটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন ।
০৯ নভেম্বর ( সোমবার) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শিক্ষকের অবসরকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে ও সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন কুমার বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন ,বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি হাওলাদার তৌহিদুল ইসলাম পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ আকন পেড়িখালী ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি ও শিক্ষক ফকির গোলাম মওলা বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী রায় প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন বড় কাটালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর অন্যান্য শিক্ষাক শিক্ষার্থী অভিভাবক উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বক্তারা প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন এর স্মৃতিচারণ করে বলেন যার শুরু আছে তার শেষ আছে তবে বিদায় শুধু মাত্র একটা আনুষ্ঠিকতা ছাড়া আর কিছু নয়। এ বিদায় কোন বিদায় না শুধু দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন এর অবসান মাত্র স্যার আজীবন প্রতিটি মানুষের হৃদয়ে একই রকম শ্রদ্ধায় রয়ে যাবে এই বিদ্যালয়ের প্রতিটি কোণায় কোণায় স্যারের আবদান রয়েছে স্যারের প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা ভাবনা এই স্কুলের লেখাপড়ার মান উন্নতি সহ শত শত কোমলমতি শিক্ষার্থীদের জীবন রুপান্তরিত হয়েছে সুন্দর জীবন জীবনে।
এ সময় শেখ সাইফুদ্দিন বলেন এই বিদ্যালয় আমার পরিবার এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমার সন্তানের মতো আমি পরিবার বলতে বুঝি গোটা স্কুল এর শিক্ষার্থীদের জীবনের বড় একটা সময় এখানে পার করেছি তবে কতটুকু সফল হয়েছ এ জীবন যাত্রায় জানিনা তবে আমার হাতে গড়া শিক্ষার্থী গুলো যখন দেখবো সত্যিকারের মানুষ হয়েছে তারা সফল হয়েছে জীবনে তখন আমি নিজেকে সফল মানুষ বলে মনে করবো । সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দীর্ঘ সময় আপনাদের সাথে পথ চলায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে প্রতিটা শিক্ষার্থীদের জানায় তোমার মন দিয়ে লেখাপড়া করো ভালো মানুষ হয়ে গড়ে ওঠো ।