1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীনগরে স্কুলের সীমানা প্রাচীর নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

শ্রীনগরে স্কুলের সীমানা প্রাচীর নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যালয়ের টিনের সীমানা প্রাচীর দিতে গেলে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষরা কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের মারধর করে।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে শ্রীনগর বাজার সংলগ্ন এ হাই খান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

শিক্ষক ও ছাত্রীদের উপর হামলায় স্কুলের অন্যান্য সকল ছাত্রীরা বিক্ষোভ মিছিল করলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আহত শিক্ষক কৃষ্ণ দাস  ও ছাত্রী ইরাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, স্থানীয় সমর দত্তের পরামর্শে ভবতোষ দে ও  তার পরিবার জোরপূর্বক গালর্স স্কুলের সম্পত্তি দখলের পায়তারা করে আসছিল। কয়েকদিন আগে স্কুল বন্ধের সময় তারা স্কুলের দেয়া বেড়া ভেঙ্গে ফেলে। সোমবার বিকেলে স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে মিস্ত্রীরা বেড়া দিতে গেলে সমর দত্তের হুকুমে ভবতোষ দে গং বাঁধা দেয়। এ সময় স্কুলের সহকারী শিক্ষক কৃষ্ণ দাস,আহসান ও নিজাম উদ্দিন প্রতিবাদ করলে তাদেরকে এলোপাথারী লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।শিক্ষকদের রক্ষা করতে ছাত্রীরা এগিয়ে আসলে সমর দত্ত গং ৭ম শ্রেণির ছাত্রী ইরাসহ কয়েকজন ছাত্রীর উপর হামলা করে তাদেরকে গুরুত্বর আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আহত ছাত্রী ইরা বলেন, আমাদের কৃষ্ণ দাস,আহসান ও নিজাম উদ্দিন স্যারদের উপর হামলা হয়েছে শুনে এগিয়ে গেলে তারা আমাকেসহ আমার কয়েকজন সহপাঠিকে মারধর করে আহত করে। আমরা আমাদের স্যারদের উপর হামলাকারীর বিচার দাবি করছি।

সহকারী শিক্ষক কৃষ্ণ দাস জানান, ভবতোষ দে আমাদের স্কুলের বেড়া দিতে বাঁধা দেয়। এতে আমিসহ কয়েকজন শিক্ষক এগিয়ে গেলে সমর দত্ত গং আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করে।

হামলাকারী পলাশ দে বলেন, আমাদের এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। মামলা শেষ না হতে স্কুল কর্তৃপক্ষ এসে বাঁধা দেয়।

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, “স্কুলের বেড়া দেওয়া নিয়ে একটি পক্ষের সাথে স্কুল কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। এ সময় হয়ত কিছুটা ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসন ও পুলিশ উভয় পক্ষকে নিয়ে একটা সমঝোতা করে দেবে। যদি সমঝোতা না হয় তাহলে আইনি পক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com