1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে”এমপি খোকন” বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

রামপাল প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

গত (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই সাথে আয়েশা সিদ্দীকা মানি-কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোক্তাদির ও পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ।

এদিকে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে বিএনপির’র কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কৃষিবিদ শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com