1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

​মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধিঃ-

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলায় পালিত হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’।

শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইমা বিনতে আক্তার। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় মোহাম্মদপুর স্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল হালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

​কর্মসূচিসূত্রে জানা যায়, ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবহারিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মোহনপুর উপজেলার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা, ড্রেন ও বাসাবাড়ির আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইমা বিনতে আক্তার বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা। জমে থাকা পানি কিংবা ডাবের খোসা, ফুলের টব ও টায়ারে যেন পানি না জমে, সে বিষয়ে প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবেই ডেঙ্গুমুক্ত মোহনপুর গড়া সম্ভব।”

​কর্মসূচি শেষে উপস্থিত সকলকে নিজ নিজ বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ করানো হয় এবং এডিস মশার লার্ভা ধ্বংসে ফগিং ও ওষুধ ছিটানোর ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com