1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন।

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কালকিনিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আশরাফুর রহমান হাকিম 

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে বোমাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন টরকী বাজারের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১১ জানুয়ারি বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশি অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে মুহুর মুহুর বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় উভয় পক্ষের দুইটি অভিযোগ কালকিনি থানায় দেওয়া হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এসময় ব্যবসায়ীরা বাজারের সকল দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখে প্রতিবাদ জানায় এবং কমিটির পক্ষ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়।

নতুন টরকী বাজারের দোকান মালিক মোঃ সোহেল বেপারী বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ফজরের নামাজের পরে বিএনপি নেতা জামাল বেপারী বাজারে এসে পুনরায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে নতুন টরকী বাজারের সভাপতি মোঃ দিদারুল ইসলাম টিটু বেপারী বলেন, আমি বিগত ৪০ বছরে রমজানপুর তথা নতুন টরকীতে কোনদিন বোমা বিস্ফোরণের ঘটনা দেখেনি। আমাদের বাজারের দোকানদারা সবাই আতঙ্কিত। তাই প্রশাসনের নিকট আমাদের দাবি অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে বোমাবাজ সন্ত্রাসী সবাইকে গ্রেফতার করা হয়।

মানববন্ধনে দোকান মালিক সমিতির সদস্য ছাড়াও বক্তব্য রাখেন, রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ স্বপন মোল্লা, বাজারের ব্যবসায়ী মোঃ কাইয়ুম হাওলাদার, মোঃ রকিব বেপারী, মোঃ মঈন রাড়ী, মোঃ সবুজ হোসেন, মোঃ কামরুল ইসলাম সহ আরো অন্যান্যরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com