1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া বার্থী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় টরকী বন্দর বার্থী ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্থী ইউনিয়নের মুক্তিযোদ্ধারা আলহাজ্ব আবুল হোসেন মিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্ব, সামাজিক ভূমিকা ও সাবেক চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় মুক্তিযোদ্ধা সংসদ বার্থী ইউনিয়ন কমান্ডার আব্দুল কুদ্দুস বলেন, তারা আলহাজ্ব আবুল হোসেন মিয়াকে দলীয় মনোনয়নপ্রাপ্ত হিসেবে দেখতে চান। দলীয় মনোনয়ন পেলে তার বিজয়ের জন্য তারা সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধা ইউনুস সরদার আলহাজ্ব আবুল হোসেন মিয়ার বিচক্ষণ নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তার দক্ষতা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, শুধু বার্থী ইউনিয়নেই নয়, গৌরনদীর বিভিন্ন ইউনিয়নে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তার ভাষ্য, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তার বিজয়ের জন্য কাজ করবেন।

সভায় বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সাবেক তথ্য ও মানবাধিকার সম্পাদক কাজী সরোয়ার। তিনি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, বিএনপির দুর্দিনে তিনি দলের রাজনীতির হাল ধরেছেন। এ সময় তিনি বার্থীর রাজনৈতিক অঙ্গনের প্রয়াত সামসুল হক মাঝী, প্রয়াত হাবুল শিকদার ও আলহাজ্ব আবুল হোসেন মিয়াকে ‘বার্থীর তিন রত্ন’ হিসেবে উল্লেখ করেন। তাদের মধ্যে দুজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আলহাজ্ব আবুল হোসেন মিয়া বর্তমানে জীবিত রয়েছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

কাজী সরোয়ার আরও বলেন, আলহাজ্ব আবুল হোসেন মিয়া দীর্ঘদিন ধরে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থেকেছেন এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও সহযোগিতা করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ উল্লেখ করে কাজী সরোয়ার বলেন, জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদী।

মতবিনিময় সভায় বক্তব্য দেওয়া অন্যান্য বক্তারাও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব আবুল হোসেন মিয়া বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

সভায় দলীয় মনোনয়ন প্রসঙ্গে আলহাজ্ব আবুল হোসেন মিয়া বলেন, তার বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি অবদান বিবেচনা করে বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেবে এমন প্রত্যাশা তিনি করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com