1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল ) থেকে (১৭ এপ্রিল) বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকার আহাদ মন্ডলের ছেলে সেন্টু মন্ডল (৪৫), একই গ্রামের শফি মীরের ছেলে আনোয়ার মীর (৩৬) ও রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত গুরুপদ হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (দিপংকর)(২৮)।

বুধবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি চক্র মোটরসাইকেল চুরি সহ বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস টিম মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বাজাজ, হিরো, ইয়ামাহা সহ বিভিন্ন কোম্পানীর ৫টি মোটরসাইকেল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

এ সময় চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় সেন্টু মন্ডল, আনোয়ার মীর ও ইমন হাওলাদার নামে তিনজনকে আটক করেন।

পরে আন্তজেলা চোর চক্রের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এই ঘটনায় বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com