1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্কঃ-

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে।

রোববার পূবালী ব্যাংকের পাঁচ্চর উপশাখার আয়োজনে বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসি পাঁচ্চর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার কাওছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম শেখ মো. মারুফ হাসান, ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী জেনারেল ম্যানেজার শাহ আলম, শিবচর শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ফিরোজ এবং মাদারীপুর শাখার কর্মকর্তা রুহুল আমিন (এডিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিবচরকে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক।

তিনি আরও বলেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময় সাশ্রয়ী।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের সামনে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় নগদ অর্থ ছাড়াই কীভাবে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন সম্পন্ন করা যায়, সে বিষয়ে উপস্থিতদের ধারণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com