1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’

মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ মাদক মামলার পালিয়ে যাওয়া আসামীকে ২০ দিন পরে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনি মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় আসামীকে হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আল আমিনের নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com