1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ মাদক মামলার পালিয়ে যাওয়া আসামীকে ২০ দিন পরে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনি মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় আসামীকে হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আল আমিনের নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com