1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে প্রকৌশলীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

মাদারীপুরে প্রকৌশলীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ- মাদারীপুরে ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্টের কার্যকারিতা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এতে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আর ক্যাটাগরির র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট।
‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য গুলোকে একত্রিত করেছে।

এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় বক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) জিয়ারুল ইসলাম। সিমেন্টের কার্যকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী হক বিডি কনসালটেন্সি এর এমডি সৈয়দ ওয়াসিম আহমেদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহেদ মোরশেদ, সিটি বিল্ড ট্রেডের সত্ত্বাধিকারী এস এম মামুন, মেসার্স আবদুল হাকিম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুস সালাম লিটন, ফরিদপুর জোনের এসিস্টেন্ট ম্যানেজার, (টিএসবিডি ডিপার্টমেন্ট) মো. আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com