1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৩৩|
সংবাদ শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র

মাদারীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে শেখ রাসেল এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২দিন ব্যাপী ফুটবল খেলোয়াড় বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও ৪টি উপজেলা দলের ৫২ জন খেলোয়াড় বাছাই করে কাযক্রম অংশগ্রহণ করানো হবে।

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, বালক দলের প্রশিক্ষক আফজাল হোসেন মানিক, আশরাফুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নান্নু মন্সী, শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, শেখ রাসেলের স্মৃতিকে স্মরণে বালক (অনুর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কাযক্রম হাতে নেয়া হয়েছে।

এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুজেঁ বের করে তাদেরকে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পরে তাদের ঢাকা বিভাগীয় পর্যায়ে দল গঠনের জন্য এ কর্মসূচি থেকে সেরা ৫জন খেলোয়াড়কে ঢাকায় পাঠানো হবে।

পরবর্তীতে বিভাগীয় দলগুলো জাতীয় পর্যায়ে চূড়ান্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মূলত তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কাযক্রমকে বেগবান করার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com