1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে এক কৃষকের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব জয়শ্রী গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে কৃষক মো. লিয়াকত সরদার দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি খবর পান যে, তার দাবি করা জমিতে একদল লোক ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার মালিকানাধীন দাবি করা জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা চলছে।

পরিস্থিতি বেগতিক দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি শেষে অভিযুক্তরা পুনরায় নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক মো. লিয়াকত সরদার বলেন,
“আমি আমার পৈতৃক সম্পত্তির বৈধ মালিক। একটি প্রভাবশালী মহল সংঘবদ্ধভাবে আমার জমি দখলের চেষ্টা করছে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিলেও তারা পুনরায় নির্মাণকাজ শুরু করেছে। আমি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— পূর্ব জয়শ্রী গ্রামের মৌজালী ফকিরের ছেলে কাঞ্চন ফকির, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক মোল্লা, নজরুল ইসলাম হাওলাদার, মোতালেব মহরি ও লিমন খানসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন।

তবে অভিযোগ অস্বীকার করে কাঞ্চন ফকির বলেন,
“জমিটির কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। আমি প্রকৃত মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। এটি আগে সরকারি জমি ছিল এবং আমি সেখানে আমার বসতভিটার জন্য ঘর নির্মাণ করছি।”

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com