
জাকির হেসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলার বানারীপাড়া পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে বানারীপাড়া পৌর বিএনপি কর্তৃক জারিকৃত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয় মোঃ আলী আজম তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন, যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এহেন দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ০৪ নভেম্বর থেকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল এবং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালামের যৌথ স্বাক্ষরে এই আদেশ কার্যকর করা হয়েছে।