1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি এনটিভি ফেসবুক পেজসহ নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া আমাদের সম্মানিত সংসদ সদস্যকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উজিরপুর উপজেলা বিএনপি।

ঘটনার বিস্তারিত তুলে ধরে জানানো হয়, গত ৩০ অক্টোবর উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ভোটার দান কর্মসূচি চলাকালে শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডুর প্রার্থিতা বাতিল হয়। কারণ তিনি উজিরপুর উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা থানার কোনো স্তরের সদস্য নন। তথাপি তিনি অন্যান্য প্রতিদ্বন্দী প্রার্থী ও কয়েকজন ভোটারের গোপনীয় কক্ষে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দী প্রার্থীর ভোটারদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় পলাশ কুন্ডু একটি আপত্তিকর ও বানোয়াট বক্তব্য পেশ করেন যে, “হিন্দুদের জন্য বিএনপি ও চেয়ারম্যান প্রার্থীরা নয়”। অথচ তিনি বিগত ১২/০২/২০২৬ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। সংসদ সদস্য বা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাই এমন কথা বলেননি, বরং পলাশ কুন্ডুর এ বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রকাশিত ওই প্রতিবেদনে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির কোনো সিনিয়র নেতার কোনো সাক্ষাৎকার, বক্তব্য বা মতামত গ্রহণ করা হয়নি। তাছাড়া পলাশ কুন্ডু দলের কেউ নন এবং বিএনপির কোথাও তাঁর নাম নেই; এটি কতিপয় আওয়ামী স্বার্থান্বেষী পরিবারের সাম্প্রদায়িক দ্বেষ সৃষ্টির হীন মানসিকতা মাত্র।

উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত ওই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com