1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন, ডিসি শাকিলা সোলতানা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন, ডিসি শাকিলা সোলতানা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

মানুষ ভালো হলে পুলিশও ভালো হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা বলেছেন, পুলিশ আপনাদের প্রতিফলন। সবকিছুই মানুষের ওপর নির্ভর করে। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন।

শনিবার (২ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি কমিউনিটি সেন্টারে খামারিদের সঙ্গে চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান ডিসি শাকিলা সোলতানা।

তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে করতে পুলিশ ভালো হয়। আবার আপনাদের সঙ্গে কাজ করতে করতে পুলিশ বিরূপ মন্তব্যের শিকারও হয়। তাই মানুষ ভালো হলে পুলিশও ভালো হবে। সুতরাং অপরাধীদের ধরার সুবিধার্থে সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা যায়।

কর্ণফুলী উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ছালেহ জহুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৈয়বুল আলম আঙ্গুরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নগর পুলিশের এডিসি (বন্দর) মুকুর চাকমা, কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেনসহ বিভিন্ন ব্যক্তিরা। এছাড়াও খামারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com