1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতী থানা পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আটক-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ

নড়াগাতী থানা পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আটক-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ার খাসিয়াল গ্রামে দুই বংশের সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- খুলনা জেলার দিখলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে হাসিব মোল্যা (১৯), নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে মিকাইল মোল্যা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা।

শুক্রবার রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চেকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঢাল, ফুলকুচি, চাপাতি ও সরকি উদ্বার করে।

এবিষে নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়ে নিশ্চত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com