1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ সংরক্ষিত ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত একটি সাইনবোর্ডে জানানো হয়েছে যে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর উপজেলা পরিষদের পুকুরপাড়ে অবস্থান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি স্থাপনার নিরাপত্তা, আবাসিক পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর অনেক সময় পুকুরপাড়ে অপ্রয়োজনীয় ভিড় ও আড্ডার কারণে পরিবেশ বিঘ্নিত হতো। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সকল নাগরিককে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সাইনবোর্ডে “আদেশক্রমে- উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ, পঞ্চগড়” উল্লেখ করে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।

ছবিঃ দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সতর্কতামূলক সাইনবোর্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com