1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা

দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান সুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান (গুড্ডু)।

এ সময় দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মীসহ ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।

আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের গৌরবময় ঐতিহ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com