1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদার বিভিন্ন ভোট অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:২৫|
সংবাদ শিরোনামঃ
শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,,

তেরখাদার বিভিন্ন ভোট অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি , খুলনাঃ-অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ রবিবার ৭ ই জানুয়ারী ২০২৪ ইং ভোর ৫টা থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়।

পুলিশ , আনসার , বিজিবির চৌকস দলের সহযোগিতায় প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়।

শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোর থেকেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।

প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে সিল গালা কৃত মোড়কে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা বেগম নেলী পর্যায়ক্রমে ব্যালট পেপার বিতরণ করেন।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি , থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী বলেন , স্বচ্ছতা , নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজ ভোর ৫টা থেকে দূর পাল্লার কেন্দ্র এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হয।

তিনি বলেন , সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ,নিরপেক্ষ , সুষ্ঠু এবং শান্তিপূর্ণ।

সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোর ৫টা থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হয় ।

তিনি বলেন প্রথমে দূরপাল্লার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হয়।

পর্যায়ক্রমে সকল ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়।তিনি বলেন , কোন প্রকার অনিয়ম , স্বজনপ্রীতি , ভোট কারচুপি বরদাশত করা হবে না।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুশৃংখল পরিবেশে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবারে ভোটের আগের দিনে ভোট কেন্দ্রে ব্যালট পেপার না পাঠিয়ে সকালের দিকে পাঠানো হয়।

প্রশাসনের এ দূরদর্শী পদক্ষেপ পূর্বের সকল ইতিহাস ভঙ্গ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com