1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় মোঃ আবুল হাসান শেখ এর পক্ষে লিফলেট বিতরণ,ও গণসংযোগ কর্মীসভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:৪১|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

তেরখাদায় মোঃ আবুল হাসান শেখ এর পক্ষে লিফলেট বিতরণ,ও গণসংযোগ কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা খুলনাঃ-শনিবার বিকেল ৪-টার দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোঃ আবুল হাসান শেখ এর পক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরে লিফলেট বিতরণ ,গণসংযোগ এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এদিনে ভোটারদের স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরের বাজার গুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। লিফলেট বিতরণ এবং গণ সংযোগ কালে রাস্তাঘাট,বাস স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড এবং বাজারঘাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জনজোয়ারে রাস্তাঘাটে ভীড় লক্ষ্যণীয়। জনসাধারণের মুহুর্মুহ করতালিতে মুখরিত হয়ে ওঠে বাজার এবং চারপাশ এলাকা। উপস্থিত জনসাধারণ আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুলকিত হয়ে ওঠে। হাজার হাজার ভোটারদের উপস্থিতিতে তেরখদা সদরের কাটেঙ্গা বাজার,জয়সেনা বাজার,বাস স্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তাঘাটে অপরিমান ভীড় জমে যায়। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন আসন্ন তেরখাদা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান শেখ, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জনাব আলী শেখ, মোঃ বাদশা মল্লিক,আব্দুর রাজ্জাক রাজা,মোঃ বোরহান উদ্দিন আহমেদ,মোহাম্মদ শাহ আলম ,মোহাম্মদ শাহাবুদ্দিন বদির,মোঃ আলমগীর ফকির,শরিফুল ইসলাম লিংকন মিনা,আব্দুল্লাহ আল মেহেদী,সরদার মনজুর হোসেন,মোঃ মিশকাত মিনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ,ছাত্রনেতা মেহেদী হাসান আকিব সহ আরো অনেকে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com