1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে প্রকাশ্যে পেটানোর অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৮:১৫|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

তাড়াশে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে প্রকাশ্যে পেটানোর অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা,প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশে প্রকাশ্যে বাজারে প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা আব্দুর রশিদ বকুল ও তার ছেলেরা।

এ ঘটনায় তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার দিঘি সগুনা এম এ আর জুনিয়র গালর্স স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাড়াশ পৌর বাজারে এ ঘটনা ঘটে।

দিঘি সগুনা এম এ আর জুনিয়র গালর্স স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাড়াশ মাধ্যমিক শিক্ষা অফিসে যাওয়ার পথে তাড়াশ পৌর বাজারের পৌছালে দিঘি সগুনা গ্রামের বিএনপি নেতা আব্দুর রশিদ বকুল, তার ছেলে সাব্বির আহমেদ ও সোহেল রানা আমার পথ আটকিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে । এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তার ছেলে সাব্বির ও সোহেল রানা বলে তুই ঠিকমত চাকুরী করিস। না হলে তোর জীবনে বেচে থাকার ভাগ্য হবে না। এই বলে পালিয়ে যায়। পরে আমি বাদী হয়ে বিএনপি নেতা আব্দুর রশিদ বকুল ও তার ছেলেদের বিরুদ্ধে তাড়াশ একটি সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘি সগুনা গ্রামের সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী মন্ডল বলেন, বিএনপি নেতা আব্দুর রশিদ বকুল গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ নানা অপকর্মে জড়িত। এ কারনে তিনি ও তার পরিবার দীর্ঘ যাবত গ্রাম থেকে বিতারিত। বি়ভিন্ন সুত্র ধরে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনার সঠিক ও দৃস্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রশিদ বকুলের বক্তব্য জানতে বার বার চেস্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এ বিষয়ে তাড়াশ থানার এএসআই মো: খোরশেদ আলম জানান, প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com