1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে সারোয়ার খাঁন কলেজের ক্যাডেট বৃন্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:৪৫|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে সারোয়ার খাঁন কলেজের ক্যাডেট বৃন্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- দেশের চলমান পরিস্থিতিতে খুলনা শহরের দৌলতপুরে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কাজ করছে দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের চৌকস ক্যাডেট বৃন্দ।

জানাযায় , অত্র কলেজের ১০ জন ক্যাডেট সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার কাজ করছে।

বর্তমান সময়ে ট্রাফিক না থাকার কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনা ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ বিএনসিসি ইউনিটের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মোঃ তরিকুল ইসলামের তত্ত্বাবধানে‌ মূলত ক্যাডেটবৃন্দ এই মানবিক কাজে আত্মনিয়োগ করেছে।

যেসব ক্যাডেট ট্রাফিক দায়িত্ব পালন করেছে তারা হলো : সাকি, তাফি ,তামিম , রিমি , ঊর্মী , মারুফ, স্বর্না ,বর্ণা , গোলাম ও সায়ন।

৯ আগস্ট দৌলতপুরে তিনটি পয়েন্ট যথাক্রমে বিএল কলেজের সামনের গেট ,দৌলতপুর ট্রাফিক পুলিশ মোড় ,
মহাসিন স্কুলের সামনের মোড়ে কলেজের ক্যাডেট বৃন্দ ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করবে।

আরো জানাযায় , মানবিক কাজে অত্র কলেজের বিএনসিসি ক্যাডেটবৃন্দ সবসময় নিয়োজিত থাকে।
দেশ গঠনের যে কোনো কাজের জন্য এরা প্রস্তুত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

সংকটকালে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের বিএনসিসি ক্যাডেটদের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com