নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- দেশের চলমান পরিস্থিতিতে খুলনা শহরের দৌলতপুরে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কাজ করছে দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের চৌকস ক্যাডেট বৃন্দ।
জানাযায় , অত্র কলেজের ১০ জন ক্যাডেট সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার কাজ করছে।
বর্তমান সময়ে ট্রাফিক না থাকার কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এজন্য এই ব্যবস্থা করা হয়েছে।
বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনা ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ বিএনসিসি ইউনিটের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মোঃ তরিকুল ইসলামের তত্ত্বাবধানে মূলত ক্যাডেটবৃন্দ এই মানবিক কাজে আত্মনিয়োগ করেছে।
যেসব ক্যাডেট ট্রাফিক দায়িত্ব পালন করেছে তারা হলো : সাকি, তাফি ,তামিম , রিমি , ঊর্মী , মারুফ, স্বর্না ,বর্ণা , গোলাম ও সায়ন।
৯ আগস্ট দৌলতপুরে তিনটি পয়েন্ট যথাক্রমে বিএল কলেজের সামনের গেট ,দৌলতপুর ট্রাফিক পুলিশ মোড় ,
মহাসিন স্কুলের সামনের মোড়ে কলেজের ক্যাডেট বৃন্দ ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করবে।
আরো জানাযায় , মানবিক কাজে অত্র কলেজের বিএনসিসি ক্যাডেটবৃন্দ সবসময় নিয়োজিত থাকে।
দেশ গঠনের যে কোনো কাজের জন্য এরা প্রস্তুত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
সংকটকালে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের বিএনসিসি ক্যাডেটদের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।