1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় মতলব উত্তরে সাংসদ রুহুল এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় মতলব উত্তরে সাংসদ রুহুল এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-  ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই আনন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার নাউরী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে মিষ্টি মুখ করেন নেতাকর্মীরা এবং উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে অংশ গ্রহন করেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা সাদেক সরকার, সায়দুল আলম শাহআলম, আবুল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য শিবলু মোল্লা’সহ শত শত নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনেক এগিয়ে চলছে। তাই বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায় জনগণ। এবারের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে বাংলাদেশের মানুষ। আর চাঁদপুর-২ আসনে তৃণমূলের প্রাণের স্পন্দন নুরুল আমিন রুহুলকে পুনরায় দলীয় মনোনয়ন দিয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখবেন বলেন আমাদের বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com