1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়ে অফিস উদ্বোধন ও পথসভা আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার - মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়ে অফিস উদ্বোধন ও পথসভা আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার — মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- সোমবার ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের দিনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতিক গ্রহণ করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কার্যালয় থেকে প্রতিক নিয়ে আসার পথে মায়া বীরবিক্রম সেতুর পশ্চিম পাশে অফিস উদ্বোধন করেন এবং নেতাকর্মীদের উদেশ্য বক্তব্য দেন। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পথসভা করেন ফতেপুর, পূর্ব-পশ্চিম, জনতা বাজার, ফরাজিকান্দি, এখলাছপুর ও মোহনপুরে। এসময় রাস্তার দুইপাশে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরন করে নেন।

পথসভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় থাকবে ততবার দেশে উন্নয়ন হবে। মিন্ম আয়ের দেশ থেকে মধ্যেম আয়ের দেশে পরিনত হয়ে এখন উন্নত দেশে পরিনত হচ্ছে। এটা আওয়ামীলীগ সরকারের অবধান। তাই বলছি নৌকায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন। আমি জয়যুক্ত হলে মতলব উত্তর হবে মিনি সিংগাপুর। মতলবে যে সমস্যা আছে তা সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসি মিজান, আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, আওয়ামী লীগের উপকমিটির শাহ আলম সিদ্দিকী, আহসান উল্লাহ হাসাব, বিশিষ্ঠ শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সদস্য হাসান মোর্শেদ চৌধুরী আহার, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম রেজা, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, বাগানবাড়ি ইউনিয় আওয়ামী লীগের সম্পাদক মিয়া মো. বাবুল, সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ বেপারি, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ফকরুল ইসলাম রনি, সাবেক ছাত্রনেতা হারুন -অর-রশিদ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হোসেন শিবলু, সাধারন সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছদরুল আমিন, সদস্য জুবায়ের আহমেদ জনিসহ অন্যান্য নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com