1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘরে নববধূ, বৌভাতের শেরওয়ানি কিনতে যাওয়ার পথে বরের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

ঘরে নববধূ, বৌভাতের শেরওয়ানি কিনতে যাওয়ার পথে বরের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম ডেক্সঃ- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায় মাহেন্দ্র ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অংশুমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।নিজের বৌভাতের অনুষ্ঠানের জন্য শেরওয়ানি কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন অংসু।তিনি কেরানীগঞ্জ রুহিতপুরে নাসিম হোসেন অপুর ছেলে।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অংসু পড়াশোনা করছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু।

নিহতের বন্ধু আসিফ হোসেন শুভ জানান, শুক্রবার অংসুর বিয়ে হয়। আজ (শনিবার) ছিল তার বৌভাত অনুষ্ঠান। নিজের শেরওয়ানি কেনার জন্য বাসা থেকে বাইক নিয়ে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর এলাকায় মাহেন্দ্র ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com