1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার প্রধান আসামি সুমন গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস।

গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

‘ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করা হয়।

​শুক্রবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

​পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

​প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহীম বলেন, “দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের ঘাটতি পূরণে ডিমের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মেধা বিকাশ ও শারীরিক সুস্থতায় প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজন।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভেটারিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. ওয়াহিদুল হক তুহিন এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভা শেষে সাধারণ মানুষের মাঝে ডিম খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বাড়াতে অতিথিরা উপস্থিত সর্বসাধারণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com