1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:২৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধঃ-

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে নিজেকে জাতীয় দৈনিকের সম্পাদক পরিচয় দেন। পরে পরিচয় নিশ্চিত করতে চাইলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলে নম্বরটি যাচাই করে একটি জিডি নেওয়া হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।

এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিক জহির বলেন – আমার কোনো ব্যক্তিগত শত্রু নেই। কে বা কারা এ ধরনের হুমকি দিল, তা আমার বোধগম্য নয়। স্থানীয় সচেতন মহল মনে করছে, তার পেশাগত কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com