1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মামুন রেজা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মামুন রেজা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- গত ২-রা ডিসেম্বর-২০২৩ রোজ শনিবার খুলনা জেলার খুলনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে দৈনিক তথ্য পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এসএম নজরুল ইসলাম সভাপতি এবং চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আগামী ২০ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু প্রতিটি পদে এক জন করে প্রার্থী থাকায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি-এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মো, জাহিদুল ইসলাম (দৈনিক সমকাল) ও মোজাম্মেল হক হাওলাদার (দৈনিক দেশ সংযোগ), যুগ্ম-সম্পাদক-মাহবুবুর রহমান মুন্না (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), কোষাধ্যক্ষ এসএম কামাল হোসেন (দৈনিক পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), শেখ তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক তথ্য), এএইচএম শামিমুজ্জামান (ইনডিপেনডেন্ট টেলিভিশন) এবং শেখ মো. সেলিম (দৈনিক বাংলাদেশের আলো)।

কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল), আসিফ কবির (দৈনিক জন্মভূমি), মো. তরিকুল ইসলাম (সময়ের খবর), বিমল সাহা (উষার আলো), হাসান আহমেদ মোল্লা (সাপ্তাহিক আমাদের খুলনা), সোহরাব হোসেন (দৈনিক সময়ের খবর), শেখ মাহমুদ হাসান সোহেল (দৈনিক পূর্বাঞ্চল), মো. মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), শেখ আবু হাসান (আজকের পত্রিকা), মল্লিক সুধাংশু (দৈনিক কালবেলা), মো. শাহ আলম (প্রতিদিনের সংবাদ) এবং রকিব উদ্দিন পান্নু (৭১ টেলিভিশন)।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং সদস্য হিসেবে খুলনা প্রেসক্লাবের সদস্য মো. হুমায়ুন কবীর ও আসাদুজ্জামান খাঁন রিয়াজ দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com