1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জেল সুপারদের জন্য আয়োজিত কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ক্লাসে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রশিক্ষণে তিনি কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটকালীন পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং ঝুঁকি মোকাবিলায় কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উভয় বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপাররা কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com