1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭

ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

ঢাকা–বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত সড়ক সংকীর্ণ হওয়ার কারণে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে হতাহত মানুষের সংখ্যা বাড়ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঈদকে সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে অসংখ্য মানুষ গ্রামের বাড়িতে ফিরবেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা—এসব পরিকল্পনা নিয়েই তারা পথে নামবেন। কিন্তু পথিমধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয় শোকে; একটি পরিবারের ঈদের হাসি বদলে যায় কান্নায়, আর পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ অবস্থায় ঈদের আগেই ঢাকা–বরিশাল
মহাসড়কের জরুরি সংস্কার, ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি, গাড়িচালকদের সচেতনতা এবং পথচারীদের সতর্ক চলাচল অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে ঈদযাত্রাকে নিরাপদ করতে। সকলের প্রত্যাশা—আসন্ন ঈদযাত্রা হোক নিরাপদ ও নির্বিঘ্ন, আর ঈদের আনন্দ যেন কোনোভাবেই শোকের ছায়ায় ম্লান না হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com