1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংশোধিত নিউজ পাঠালাম- নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

সংশোধিত নিউজ পাঠালাম- নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- নড়াইলে চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর
আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে আসমাউল গোসল করতে নেমে নিখোঁজ হয়। আসমাউল মীর নড়াইল
পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই
বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার
কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর
দেওয়া হয়। তারা অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com