1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিলো প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিলো প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে ৪ টি অবৈধ ড্রেজার ও দুই হাজার মিটার পাইপ কুপিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার-(৫ জুন)২০২৪ ইং তারিখ দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার আড়িয়াল খা নদে অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

এসময় অভিযানের নেতৃত্বে ছিলেন সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আড়িয়াল খা নদের বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নদের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় চারটি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ জব্দ করে এবং তা ধ্বংস করে দেওয়া হয়। এসব অবৈধ ড্রেজার পরিচালনাকারী অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, ‘অবৈধ কোন ড্রেজার কোথায় চলতে দেওয়া হবে না। যদি কেউ নদ-নদীতে অবৈধ ড্রেজার চালায় তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধ ড্রেজার বন্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com