1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিলো প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে বিদেশি পিস্তল-গুলি বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিলো প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে ৪ টি অবৈধ ড্রেজার ও দুই হাজার মিটার পাইপ কুপিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার-(৫ জুন)২০২৪ ইং তারিখ দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার আড়িয়াল খা নদে অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

এসময় অভিযানের নেতৃত্বে ছিলেন সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আড়িয়াল খা নদের বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নদের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় চারটি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ জব্দ করে এবং তা ধ্বংস করে দেওয়া হয়। এসব অবৈধ ড্রেজার পরিচালনাকারী অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, ‘অবৈধ কোন ড্রেজার কোথায় চলতে দেওয়া হবে না। যদি কেউ নদ-নদীতে অবৈধ ড্রেজার চালায় তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধ ড্রেজার বন্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com