1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রেজাউল করিম,ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রতন দে, নাফিস সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা সরকারী বেসরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, আপনারা সকলেই জানেন আমাদের ডাসার উপজেলা নতুন। বরাদ্দ হয়তো কিছুটা সীমিত, আমাদেরকে এই সীমিত বরাদ্দ দিয়েই একটু পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর পরিকল্পনা করে প্রতিটি উন্নয়ন মুলক কাজকে দীর্ঘ মেয়াদি করতে হবে।

স্থানীয় পর্যায়ে যে সেবা গুলো আছে,এ সেবা যেন প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে। আপনারা যারা ইউপি সদস্য আছেন, সেবা গৃহিতারা আপনাদেরকেই কাছে পায় এবং প্রথম পর্যায়ে আপনাদের কাছেই যায়। সরকারী সেবা আপনাদের থেকেই শুরু হয়। আমরা সকলে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। নিজেকে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্তরিকতা বজায় রেখে সেবামূলক কার্যক্রমে অংশ নিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com