1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গ্রামীণ ঐতিহ্য হাতে ভাঁজা দেশীয় মুড়ি প্রায় বিলুপ্তির পথে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

গ্রামীণ ঐতিহ্য হাতে ভাঁজা দেশীয় মুড়ি প্রায় বিলুপ্তির পথে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- জীবন যাত্রা আর পরিবর্তনের ছোঁয়ায় মান্ধাতার আমলের ঐতিহ্য হাতে ভাঁজা দেশি মুড়ি গ্রামীণ জনপদ থেকে প্রায় বিলুপ্তির পথে।

যান্ত্রিক ব্যবস্থার জাঁতাকলে আর কালের বিবর্তনে হাতে ভাজা মুড়ি শিল্প আজ আর গ্রামের পল্লী-প্রান্তরে দেখা যায় না।মাহে রমজানে মুড়ি ছাড়া ইফতার যেন অকল্পনীয়।

বিভিন্ন উৎসব-পার্বণে নানান খাবারের সঙ্গে এখনো ওতপ্রোতভাবে মিশে আছে মুড়ির কদর।হাতে ভাঁজা মুড়ির স্থান দখল করে নিয়েছে কারখানার মেশিনের তৈরি মুড়ি ।

কালের পরিক্রমায় আধুনিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন স্থানে বেশ কিছু কারখানায় মুড়ি উৎপাদিত হওয়ায় হারিয়ে গেছে সুস্বাদু হাতে ভাঁজা দেশি মুড়ি।

শুধু তা-ই নয়, দেশের বড় বড় নামীদামি কোম্পানি গুলোতে ও মুড়ি তৈরি করে শহর থেকে শুরু করে গ্রাম বাংলার আনাচে কানাচে ছোটখাটো দোকান গুলোতে পৌঁছে দিচ্ছে।

ফলে গ্রাম বাংলার এই শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে।হাতে ভাঁজা মুড়ি আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য।এটা এক ধরনের শিল্প। কিন্তু আমাদের এই পুরোনো ঐতিহ্য আর শিল্পটি এখন প্রায় বিলুপ্তির পথে।

তবে হাতে ভাঁজা মুড়ির সঙ্গে বর্তমানে কারখানায় তৈরি বিভিন্ন কোম্পানির প্যাকেট মুড়ির তুলনা চলে না।স্বাদে গন্ধে হাতে ভাঁজা মুড়ি সত্যি অতুলনীয়।

বিশেষ করে মুসলিম ধর্মীয় পর্বে ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা পার্বনের আগেই গ্রামের প্রতিটি পরিবারে দেখা যেত হাতে ভাঁজা দেশীয় মুড়ি তৈরির চিত্র।যার স্বাদ গন্ধ ছিল অতুলনীয় ।

আজ বিভিন্ন কলকারখানা তৈরি করা হচ্ছে মুড়ি ভাঁজার প্রতিযোগিতা।মুড়ি সাদা করার লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার।হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হাতে ভাঁজা দেশীয় মুড়ি ।

অদুর ভবিষ্যত হয়তো আর দেখা যাবে না গ্রামীণ জনপদের হাতে ভাঁজা দেশীয় মুড়ি তৈরির চিত্র ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com