1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এস এম হাবিব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

এস এম হাবিব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই খুলনাঃ-উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে আসছে উপজেলা পরিষদ নির্বাচন।

রমজানের আগেই উপজেলা নির্বাচন হচ্ছে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, চলতি মাসের শেষের দিকে প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে।

রমজানের পরে আরেকটি তফসিল হবে। এইভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন।

রমজানের আগেই প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থী নিয়ে আলোচনা।

উপজেলা নির্বাচনে খুলনার রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান এস এম হাবিব।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সিনিয়র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন সুনামের সাথে দীর্ঘদিন ধরে।

তাঁর বাড়ি রূপসার শ্রীফলতলা ইউনিয়নে।উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তাঁর গভীর সম্পর্ক।এছাড়া সকল ক্ষেত্রে রয়েছে তাঁর ব‍্যাপক পরিচিতি।

আওয়ামী লীগ সরকার প্রধান দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

দেশের উন্নয়নে যে কোনো কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এস এম হাবিব।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হাবিব ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন।

এস এম হাবিব জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির একজন কর্মী।সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন।

তাই আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী।দল আমাকে মনোনয়ন দিলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com