1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লের নির্বাচনী এলাকায় প্রবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:১২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লের নির্বাচনী এলাকায় প্রবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল নির্বাচনী খুলনা জেলার কয়রা পাইকগাছা এলাকার প্রবেশ মুখ কাশিমনগরে লক্ষ জনতার ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়ে তিনি বলেন ,

আমার পাইকগাছা কয়রার মানুষ স্বস্তিতে থাকবে , ব্যবসা বাণিজ্য করবে , স্বাভাবিক জীবনযাপন করবে।

এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ পাইকগাছা-কয়রা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো।আজ থেকে আমি সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম।

আপনারা আমার কাছের মানুষ, অতি আপনজন।
বিগতদিন গুলোতে আপনারা যেমন আমার সাথে ছিলেন , তেমনি এখনও থাকবেন।

আমাদের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০৪১ ভিশন সফলে সকলকে একত্রে কাজ করতে হবে।

এ অঙ্গিকারে আমি বদ্ধ পরিকর। শপথ পরবর্তী ১৫ ই জানুয়ারী ~২০২৪ সোমবার নিজ নির্বাচনী এলাকার প্রবেশদ্বার পাইকগাছা-কয়রা উপজেলার তালা সীমান্তবর্তী শাপলা চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে তিনি এসব কথা বলেন।

এসময় তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করে নেন এলাকাবাসী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।

পথসভা পরবর্তী কপিলমুনি জাফর আওলীয়া মাজার জিয়ারত ও কপিলেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শপথ পরবর্তী নির্বাচনী এলাকায় আগমনে প্রবেশদ্বার কপিলমুনি যেন সেজেছে এক অপরুপ সাজে।
তাঁর আগমনী বার্তায় নৌকার আদলে দৃষ্টিনন্দন গেট তৈরী করা হয়েছে খুলনা-পাইকগাছার মেইন সড়কে।

তাঁর আগমনী বার্তায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে যেন নতুন করে ফিরেছে উচ্ছাস্।

বাঁধ ভাঙ্গা জোয়ারে এমপি রশীদুজ্জামান কে সাদরে বরণ করে নিতে নানা প্রস্তুতি লক্ষ্যে করা গেছে তাদের মাঝে ।

তাকে বরণ করে নিতে অভিনন্দন জানিয়ে সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে একাধীক তোরণ।

ব্যাতিক্রমী তোরণ তৈরী করেছেন কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি কেকেএসপি।

ফুটবলের আদলে তৈরী করা হয়েছে অভিনন্দন তোরণ। এছাড়া একাধীক তরুণের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলা শাখা , ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ , কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ।

বাংলাদেশ আওয়ামীলীগ কপিলমুনি ইউনিয়ন শাখা , সাথী জুয়েলার্স , ১নং হরিঢালী ইউনিয়নবাসী , হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ , কপিলমুনি নিকারীপাড়া , কাশিমনগর মৎস্য আড়ৎ মালিক সমিতি , কাশিমনগর রেজাকপুর ও রামনগর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব বঙ্গবুন্ধ তোরণ তৈরী করা হয়েছে।

পাইকগাছা-কয়রা থেকে নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ পরবর্তী আজ সোমবার সকাল ১১ টায় জাতীর জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিকাল ৩ টায় তিনি নিজ সংসদীয় আসন পাইকগাছা-কয়রায় প্রবেশ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু , যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস , কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার , লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস , লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগজী , গদাইপুর ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম কপিলমুনি কে কে এস পির সভাপতি শেখ আব্দুর রশিদ , সাধারণ সম্পাদক এম বুলবুল আহম্মেদ , বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান , সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন , বিশিষ্ট ব্যাবসায়ী চম্পক পাল , পুলিশিং কমিটির সভাপতি সাধন চন্দ্র ভদ্র , মাহামুদ আসলাম , ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধাক্ষ্য বিধান চন্দ্র ভদ্র , রাম প্রসাদ পাল , অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী , জগদীশ দে , হিমাদ্রি শেখর দে , বিশিষ্ট ব্যাবসায়ী পবিত্র সাধু , বিপ্লব সাধু , বিশ্বজিত সাধু , অলোক মজুমদার , শ্রমিক নেতা আবুল হোসেন , কৃষেন্দু দত্ত , ইউনুস গাজী , হাফিজুর রহমান , তৈয়েবুর রহমান , আনিস গাজী , সাজু বিশ্বাস , আব্দুল হাকিম , সহ কয়রা উপজেলার আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com