1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ-খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে।তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আব্দুস সালাম মূর্শেদী ২৭ শে ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।

মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান , সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খাঁন , আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান শেখ মোঃ মহসিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মাস্টার হাবিবুর রহমান , কাজী কামাল হোসেন , মোঃ তরিকুল ইসলাম ঝিলু , শেখ কামরান হাসান , মোঃ মিনারুল ইসলাম , শেখ আনারুল ইসলাম।

এছাড়া সভায় ইউনিয়ন আওয়ামী লীগ , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করেছেন খুলনা-০৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী।

নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার , মোকামপুর বাজার , লস্করপুর বাজার , পারহাজি গ্রাম , বাঘা শীষা খাল এবং কোলা বাজার এলাকায় গণ সংযোগ করেন।

এ সময় তিনি সকল শ্রেণী পেশার লোকদের সাথে কুশল বিনিময় করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন , আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ প্রদানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com