1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের চার থানার অফিসার ইনচার্জগণের বিদায়ী সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৪৭|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইলের চার থানার অফিসার ইনচার্জগণের বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের ৪টি থানার অফিসার ইনচার্জদের বদলি হয়। একই সাথে ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাঃ মেহেদী শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জগণের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিবৃন্দও নড়াইল জেলা পুলিশে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,

আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেন। তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, কালিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী অফিসার ইনচার্জ সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com