1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গ্রাহকদের কাছে বিদ্যুৎ পরিষেবা আরো সহজলভ্য করার উদ্যোগ গ্রহন -বিদ্যুৎ প্রতিমন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

গ্রাহকদের কাছে বিদ্যুৎ পরিষেবা আরো সহজলভ্য করার উদ্যোগ গ্রহন -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ পরিষেবা গ্রাহকদের কাছে আরো সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে।

সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অন্যতম চ্যালেঞ্জ।প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সেবার মান ও সেবা প্রদান তত উন্নত হবে।সম্প্রতি প্রতিমন্ত্রী গ্রাহক সন্তুষ্টি সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে মন্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল নিতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

পাওয়ার সেলের ব্যবস্থাপনায় “Customer Satisfaction Survey with Recommendation of Quality Power Supply including SAIDI/SAIFI”
শীর্ষক সমীক্ষা কার্যক্রমের পরামর্শক প্রতিষ্ঠান Micro Industris Development Assistance and Services (MIdAS), Bangladesh.
১৫২৪৫ জন গ্রাহকের মধ্যে এই সমীক্ষা পরিচালনা করা হয়েছে। যার মধ্যে আবাসিক গ্রাহক ১৩৮৬২ (৯০.৯৩%), শিল্প গ্রাহক ১৩৫ (০.৮৯%), বাণিজ্যিক গ্রাহক ১২২০ (৮%) এবং সেচ গ্রাহক ২৮ জন (০.১৮%)। প্রাপ্ত বৈদ্যুতিক পরিষেবার ৯৩.৮১% গ্রাহক সন্তোষ প্রকাশ করেছে।

প্রাপ্ত পরিষেবার মান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮৭.১৩% এবং কাঙ্খিত সময়ের মধ্যে পরিষেবা প্রাপ্তি নিয়ে ৯২.৯৭% সন্তোষ প্রকাশ করেছেন। কল সেন্টার/হটলাইনের মাধ্যমে অভিযোগের সাড়া প্রদান সম্পর্কে ৮৯.০১% গ্রাহক ইতিবাচক মতামত দিয়েছেন।

সমীক্ষায় গ্রাহক সেবা কেন্দ্রে আধুনিক ও ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস সেন্টার করা, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি, অনলাইন বিলিং সিস্টেম, প্রিপেইড মিটারের সংখ্যা বাড়ানো, দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন লোকবল বাড়ানো, তদারকি সভা নিয়মিত করা, মেরামত কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের পূর্বেই অবহিত করা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।

বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন সহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com