1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে নৌকার সমর্থক ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৯|
সংবাদ শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র

কালকিনিতে নৌকার সমর্থক ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

রবিবার (২৬ নভেম্বার)২০২৩ ইং তারিখ সন্ধ্যার পরে উপজেলা সদরের মাছ বাজার এলাকায় এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।

দলীয় নেতা কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ কালকিনি,ডাসার নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগমকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা হয়।

এতে গতকাল (২৬নভেম্বার)রাতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নির্বাচনী সিদ্ধান্তের সভা শেষে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা একটি মিছিল বের করে মাছ বাজার এলাকার দিকে যায়।

এসময় নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের সমর্থকরাও একটি মিছিল বের করে, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের উপরে ঢিল ছোড়ে। এরপরেই ডিল ছোরা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, আমার সমর্থক সালাম সরদারের উপর প্রতিপক্ষের লোকজন ডিল ছোরে হামলা করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার বলেন,মাদারীপুর-৩ আসনে দ্বিতীয় বারের মতো ড.আবদুস সোবহান গোলাপকে নৌকা প্রতীক দেয়া হয়। তারই ধারাবাহিকতায় উপজেলা ও পৌরসভা আ.লীগের নেতা কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে আমি ও পৌর মেয়র এস এম হানিফ নেতা কর্মীদের বিদায় দিয়ে দেই।

পরে মাদারীপুর-৩ আসনের সতন্ত্র প্রার্থীর সমর্থকরা দলীয় কার্যালয় সামনে মিছিল দিচ্ছিল। সে সময় অতি উৎসাহী হয়ে আমাদের কর্মীদের সাথে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com