1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টারের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

তাড়াশে প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টারের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

তাড়াশ উপজেলার প্রতিনিধি মো:মুনসুর আলীঃ-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টার আর নেই।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ২ ঘটিকার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চাকরৌহালী গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ভোরের কাগজ ও দৈনিক সানসাইন পত্রিকার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা প্রতিনিধি ছিলেন।

এলাকাবাসী জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ সাংবাদিক আকছেদ আলী মাস্টার দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন।তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। স্বজনদের সান্ত্বনা দিতে যান শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।আজ রাত ৮ ঘটিকার সময় নওগাঁ ইউনিয়নের দেবীপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com