1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগৈলঝাড়ায় কৃষি, বিদ্যুৎ ও বন বিভাগের ব্যাপক ক্ষতি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২৩|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর সদরে অতিরিক্ত ধুলোবালির দূষণে জনজীবন অতিষ্ঠ,, ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসিকে অপসারণে আল্টিমেটাম রাজশাহী দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,,

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগৈলঝাড়ায় কৃষি, বিদ্যুৎ ও বন বিভাগের ব্যাপক ক্ষতি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

 

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে কৃষি, বিদ্যুৎ ও বনবিভাগের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিস সূত্র মতে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাতাস শুক্রবার সকাল থেকেই ঝড়ের আকারে বইতে শুরু করে বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ মন্ডল জানান- ঝড়ের কারণে আগৈলঝাড়া উপজেলায় ২০ হেক্টর উফসী আমন, ৩৪ হেক্টর জমির স্থানীয় আমন, ১০ হেক্টর জমির সরিষা, ৩০ হেক্টর জমির খেসারী ও ২০ হেক্টর জমির শীতকালীন শাক সবজি সম্পূর্ণ বিনস্ট হয়েছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অফিসের বিতরণ করা ১০ মেট্টিক টন বীজ ধানের প্রায় অর্ধেক বীজতলা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে রবি শষ্যের বুনন করা বীজের। ঝড়ে বিধ্বস্ত হয়ে ক্ষতি হয়েছে পান বরজের।

এদিকে ঝড়ের কারনে বিদ্যুৎ বিভাগ ও বন বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পরে, বিদ্যুতের তার ছিড়ে, খুটি ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত রয়েছে। বিদ্যুৎ বিহীন ইন্টারনেট সেবা শনিবার সকালে সচল হয়েছে। ঝড়ের কারণে বেশ কিছু কাঁচা ঘর বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপনের কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com