1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগৈলঝাড়ায় কৃষি, বিদ্যুৎ ও বন বিভাগের ব্যাপক ক্ষতি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময়

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগৈলঝাড়ায় কৃষি, বিদ্যুৎ ও বন বিভাগের ব্যাপক ক্ষতি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে কৃষি, বিদ্যুৎ ও বনবিভাগের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিস সূত্র মতে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাতাস শুক্রবার সকাল থেকেই ঝড়ের আকারে বইতে শুরু করে বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ মন্ডল জানান- ঝড়ের কারণে আগৈলঝাড়া উপজেলায় ২০ হেক্টর উফসী আমন, ৩৪ হেক্টর জমির স্থানীয় আমন, ১০ হেক্টর জমির সরিষা, ৩০ হেক্টর জমির খেসারী ও ২০ হেক্টর জমির শীতকালীন শাক সবজি সম্পূর্ণ বিনস্ট হয়েছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অফিসের বিতরণ করা ১০ মেট্টিক টন বীজ ধানের প্রায় অর্ধেক বীজতলা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে রবি শষ্যের বুনন করা বীজের। ঝড়ে বিধ্বস্ত হয়ে ক্ষতি হয়েছে পান বরজের।

এদিকে ঝড়ের কারনে বিদ্যুৎ বিভাগ ও বন বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পরে, বিদ্যুতের তার ছিড়ে, খুটি ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত রয়েছে। বিদ্যুৎ বিহীন ইন্টারনেট সেবা শনিবার সকালে সচল হয়েছে। ঝড়ের কারণে বেশ কিছু কাঁচা ঘর বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপনের কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com