1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এবারের প্রতিপাদ্য ছিল ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা হবিবুর রহমান।

আলোচনা শেষে অতিথিরা কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে ত্বরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে চারজন সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও চারজন সেরা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণের জন্য দিনের আলো হিজড়া সংঘ এবং দক্ষতা উন্নয়ন ও উগ্রবাদ প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য দি এশিয়া ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com