1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার প্রধান আসামি সুমন গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার-২ নগদ টাকা উদ্ধার ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে বিদেশি পিস্তল-গুলি বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান

বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী ৪৮ নম্বর মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত সুধীজন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলামকেও বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও নবগঠিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজী, সহ-সভাপতি মাসুম সরদার এবং সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. লতিফ সরদার।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ এবং সাধারণ সম্পাদক শুভ মোঘল।

নবগঠিত ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি মো. আব্দুস ছাত্তার, ইউপি সদস্য মো. আবু তকী, দাতা সদস্য রাহাত আহমেদ রনি, সদস্য (অবসরপ্রাপ্ত শিক্ষক) মো. সুলতান আহমেদ, সদস্য (শিক্ষক প্রতিনিধি) মো. সুলতান হোসেন, সদস্য (অভিভাবক পুরুষ) কমল কান্তি বিশ্বাস, সদস্য (বিদ্যোৎসাহী মহিলা) মাধুরী খানম, সদস্য (অভিভাবক মহিলা) আসমা, সদস্য (অভিভাবক মহিলা) সালমা, সদস্য (সহকারী শিক্ষক) ফৌজিয়া খানম এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বেপারী রয়েছেন।

পরিচিতি সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় নবগঠিত কমিটির সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com