1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিক এফ এম নাজমুল রিপন ও সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তারা এখনও প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবাদ ও নিন্দা বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি বলেন, আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন ও নির্বাহী সদস্য সাইফুল ইসলামকে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর প্রেসক্লাবের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির নির্দেশে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘প্রেসক্লাব থেকে বহিষ্কার’ করা হয়েছে—এমন সংবাদ প্রকাশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন সভাপতি।

মো. শামীমুল ইসলাম শামীম বলেন, “রিপন ও সাইফুল ইসলামকে আগৈলঝাড়া প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়নি। তারা এখনও প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, প্রকাশিত কিছু সংবাদে তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা হয়েছে। এ ধরনের সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট উল্লেখ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com